The Bengali Affair
চেনা-অচেনা
তোমার পথে চলে,
আনন্দে পথ হারিয়ে
এসেছি বহু দূর, সব ভুলে।
সেই মোড়, সেই গাছ,
কিন্তু কেমন অচেনা লাগে আজ-
গাছের সেই আলো ছায়ার নাচ।
তোমার খুশিতে খুঁজেছি নিজেকে,
ভুলেছি আমার দুঃখে তুমি নেই;
হাওয়ায় উড়ে আসা শুকনো পাতা তুমি,
ঝড়ের বেগে উড়ে চলেছ সেই।
গোধূলি আভা ছুঁয়েছে তোমায়,
তোমার স্পর্শে আজ রাঙা বাতাস;
তুমি যেন এক চেনা-অচেনা স্বপ্ন,
তুমি দিনের শেষে সেই দীর্ঘশ্বাস।
রাতের আড়ালে লুকানো সে ব্যাথা,
তুমি দিনের আলোতে দেখা দাওনা তাই;
একটা ছায়া যার পিছু করে না কেও,
তোমার আগুনে পুড়ে, রয়ে গেছে ছাই।
Tomaar pothe choley
Anonde poth hariye,
Eshechi bohu dur, shob bhuley.
Sheiy mod, sheiy gaach,
Kintu kemon achena lage aaj-
Gaacher sheiy alo chayaar naach.
Tomar khushi’te khujechi nijeke,
Bhulechi aamar dukkhe tumi neiy;
Haway ude asha shukno pata tumi,
Jhor’er bege ude cholecho sheiy.
Godhuli abha chuyeche tomay,
Tomar sphorshe aaj ranga batash;
Tumi jeno ek chena-achena sapno,
Tumi diner sheshe sheiy dirghosshash.
Raater aarale lukono she byatha,
Tumi diney alo’te dekha daona taiy;
Ekta chhaya jar pichu kore na keo,
Tomar aagune poorey, roye geche chhaiy.
P.S. Open the comments section to find a rough translation :)



